প্রচারে এবার বিজেপির কৌশল বদল, তবু তৃণমূলই এগিয়ে
‘বিজেপি এবারে ভুল করছে একটু কম,’ পর্যবেক্ষণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মইদুল ইসলামের। এই ‘কম ভুল’ করাটা পশ্চিমবঙ্গ রাজ্যজয়ের লক্ষ্যে বিজেপির প্রচারকৌশল পরিবর্তনের দিকটি নির্দেশ করে। এক যুগ ধরে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি পশ্চিমবঙ্গ রাজ্যও কবজায় আনতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টায় এবার গোছালো তৎপরতাই দেখছে পর্যবেক্ষক মহল। এত সবের পরও অবশ্য তৃণমূল কংগ্রেসকেই এগোনো দেখা যাচ্ছে বেশির…
