চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের খননকাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত
চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের খননকাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরের হালিশহরের আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা হলেন মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত…
